গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk আর জি করে প্রমাণ লোপাটের চেষ্টা তৃণমূলের : ধর্মেন্দ্র         

    আর জি করে প্রমাণ লোপাটের চেষ্টা তৃণমূলের : ধর্মেন্দ্র         

    0
    752
    Trinamool trying to destroy evidence of RG KAR  Dharmendra
    Trinamool trying to destroy evidence of RG KAR Dharmendra
    আর জি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের ব্যর্থ প্রচেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস সরকার।সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিস্ফোরক অভিযোগ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
    মঙ্গলবার আর জি কর মামলার শুনানিতে বিভিন্ন বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসন। শহরজুড়ে মেয়েদের রাত দখল কর্মসূচি চলাকালীন একদল দুষ্কৃতী আর জি করে হামলা চালায় বলে অভিযোগ।সেই ঘটনার পর নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।এই আবহে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, তিনি বাংলায় এই ধরনের ঘটনার নিন্দা জানান। নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা। এই ঘটনায় মূল অভিযুক্ত কলকাতা পুলিশের একজন ভলেন্টিয়ার ছিলেন। এবং তার অতীতেও অপরাধের রেকর্ড থাকা সত্ত্বেও চাকরিতে নিযুক্ত ছিল অভিযুক্ত।অন্যদিকে সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেছেন, পশ্চিমবঙ্গের যে ঘটনা নিয়ে বর্তমানে গোটা দেশ মর্মাহত এবং ক্ষুব্ধ তা নিয়ে শীর্ষ আদালত যা প্রশ্ন তুলেছে তা সরকার পরিচালনাকারীদের মানসিকতা এবং নৈতিকতা সম্পর্কে অত্যন্ত গুরুতর।তৃণমূল কংগ্রেস সরকার অপরাধীদের রক্ষা করেছে।