
আর জি করের আর্থিক দুর্নীতিতে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। এমনটাই অভযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ফিনানশিয়াল ইরেগুলিটির সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। কারণ তাঁর নির্দেশেই নিম্নমানের হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা, টেন্ডারের গাইডলাইন ভায়োলেশন করা, নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন সময় টেন্ডার সহ বিভিন্ন জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ এই চক্র সারা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। এরজন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ই।









