গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk তীব্র দাবদাহে সরকারি স্কুলে ছুটি

    তীব্র দাবদাহে সরকারি স্কুলে ছুটি

    0
    201
    Summer vacation ahead school closed from April 22 1
    Summer vacation ahead school closed from April 22 1
    তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য শিক্ষা দফতর। বৃহস্পতিবার এই মর্মে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে।
    আগামী সোমবার ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। যদিও এই তালিকায় নেই দার্জিলিং এবং কালিম্পঙের স্কুলগুলি। স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, সংশ্লিষ্ট দুই জেলার জন্য পূর্ববর্তী সময়সূচি থাকবে। তবে গরমের ছুটি এগিয়ে আনার জন্য পড়ুয়াদের পড়াশোনায় যেন ক্ষতি না হয় তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে স্কুলগুলিকে। ওই নির্দেশিকায় স্কুল শিক্ষা দফতর বলেছে, স্কুল খোলার পর সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের বন্দোবস্ত করতে হবে। যদিও রাজ্যের বেসরকারি স্কুলগুলি এখনই ছুটির পথে না হেঁটে ধীরে চলো নীতি গ্রহণ করেছে। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছিল বলে নবান্ন সূত্রে জানা গিয়েছিল।সাধারণত মে মাস থেকে শুরু হয় গরমের ছুটি। তবে তীব্র গরমের জেরে স্কুলে আসতে অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে স্কুল শিক্ষক ও কর্মী সকলের। সেই কারণে তাঁদের কথা বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৪১ ডিগ্রিতে। চলবে তাপপ্রবাহ। বইছে লু’ও। এর আগে ভোটের জন্য গরমের ছুটি এগিয়ে আনার ঘোষণা করে হয়েছিল। ১ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে ছুটির দিন ঘোষণা করেছিল মধ্য়শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাতে বলা হয়েছিল ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে।