গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia চিকিৎসকের মধুচক্রের ভিডিও ভাইরাল

    চিকিৎসকের মধুচক্রের ভিডিও ভাইরাল

    0
    596
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের সঙ্গে মহিলাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়।
    ঘটনাস্থলে পুলিশ গিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। অভিযোগ, ওষুধ দোকানে বসে মহিলাদের সঙ্গে অশ্লীল কাজকর্ম চালাতেন চিকিৎসক! আর তাতে সাহায্য করতেন ওই ওষুধ দোকানের মালিক ও তাঁর স্ত্রী। অবশেষে এই ঘটনার পর্দা ফাঁস সোশ্যাল মিডিয়ায়। ঘটনা সামনে আসার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় মানুষ। সোমবার সকাল থেকেই উত্তেজিত জনতা ফার্মেসি বন্ধ করার দাবিতে দফায় দফায় বিক্ষোভ শুরু করে।
    পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে আর খোঁজ নেই চিকিৎসকের। তল্লাশি চালাচ্ছে পুলিশ।