গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia নদিয়ার তেহট্টে ইভিএম বদলের অভিযোগ!

    নদিয়ার তেহট্টে ইভিএম বদলের অভিযোগ!

    0
    2
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নদিয়ার তেহট্টের ডিসি-আরসি সেন্টারে ইভিএম বদলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তেহট্টের বেতাই পলিটেকনিক কলেজে তৈরি করা হয়েছিল পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের ডিসি-আরসি সেন্টার।
    বিজেপির অভিযোগ, ভোট শেষে ওই সেন্টারেই ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেখান থেকে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন বেতাই ডঃ বি আর আম্বেদকর কলেজের স্ট্রং রুমে স্থানান্তর করা হয়। সেই সময় দেখা যায়, অস্থায়ী প্যান্ডেলের পিছনে ত্রিপল ও কাপড় ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলের ওই দিকটি তুলনামূলক নির্জন এবং জঙ্গলে ঘেরা বলেও জানা গেছে। বিজেপি প্রার্থী ও দলের নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে ওই ত্রিপল কেটে ইভিএম বদল করা হয়েছে।
    ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও তারা জানান।যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।