বাংলায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে। অভিযোগ তুলে কেন্দ্রকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ধর্মতলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি আরও বেশি করে বাংলায় কথা বলবেন, ক্ষমতা থাকলে তাঁকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে রাখুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি লুকিয়ে লুকিয়ে নোটিফিকেশন করেছে। আর যে রাজ্যে বিজেপি রয়েছে সেখানে পাঠিয়ে দিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে, গ্রেফতার করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। কটাক্ষের সুরে বলেছেন একটা প্রবাদ রয়েছে বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা।
গ্রাম থেকে শহর
News & Much More









