
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তাপস সাহার ভয়েস স্যাম্পেল নিয়েছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির তরফে অবশ্য এব্যাপারে কিছু জানানো হয়নি।
বিষয়টি জানিয়েছেন বিধায়কের আইনজীবী। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে শুক্রবার তেহট্টের বিধায়ক তাপস সাহাকে তলব করেছিল ইডি। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। একজন ডিআইজি পদমর্যাদার অফিসার তাপস সাহাকে করেছেন। প্রায় ২ ঘন্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়েছেন তাপস সাহা। তাপস সাহার আইনজীবী জানিয়েছেন বিধায়কের বন্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য তলব করা হয়েছিল। এর আগে তাপস ঘনিষ্ঠ প্রবীর কয়ালের ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছিল। ২০২৩-র মামলার তদন্তে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাপস সাহার বিরুদ্ধে। এই মামলায় আগেও তাপসকে জেরা করেছিল সিবিআই। তাঁর বাড়িতেও তল্লাশি হয়।









