গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk রাজভবনের পরিবর্তে ভবানী ভবনে ধর্না দিতে চান শুভেন্দু

    রাজভবনের পরিবর্তে ভবানী ভবনে ধর্না দিতে চান শুভেন্দু

    0
    222
    RAJBHABAN ER PORIBARTE BHABANI BHAWAN A DHORNA DITE CHAN SUVENDU
    RAJBHABAN ER PORIBARTE BHABANI BHAWAN A DHORNA DITE CHAN SUVENDU

    ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের নিয়ে রাজ্য পুলিশের ডিজির দফতর ভবানী ভবনে ধনায় বসতে চান শুভেন্দু অধিকারী। ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনের সামনে ধনায় বসতে চেয়েছিলেন বিরোধী দলনেতা।

    আদালত তাঁকে বিকল্প জায়গা জানাতে বলেছিল। শুক্রবার আদালতে সেই বিকল্প জায়গার নাম জানিয়েছে বিজেপি। রাজভবনের পরিবর্তে ডিজির দফতরের সামনে ধর্না দিতে চেয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন করেছে বিজেপি। বিচারপতি এব্যাপারে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছেন। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন রাজ্যকে নিজেদের অবস্থান জানাতে হবে।