গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বন্যাদুর্গত পাঁশকুড়া-ডেবরায় অভয়া ক্লিনিক জুনিয়রদের  

    বন্যাদুর্গত পাঁশকুড়া-ডেবরায় অভয়া ক্লিনিক জুনিয়রদের  

    0
    419
    বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় অভয়া ক্লিনিক চালু করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 
    বন্যা দুর্গতদের চিকিৎসার পাশাপাশি, ওষুধ বিলি করেছেন তাঁরা। আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স মিলিয়ে ৪০ জন গিয়েছিলেন পাঁশকুড়ায়। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুর, যেখানে কংসাবতী নদীর বাঁধ ভেঙেছিল, সেখানেও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চিকিৎসক কিঞ্জল নন্দ বলেছেন, যে আন্দোলন তাঁরা করেছেন, এখনও চলছে। সেই সময় সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন। তাই তাদের মনে হয়েছে এখন ডাক্তার হিসেবে মানুষের পাশে দাঁড়ানো উচিত। পশ্চিম মেদিনীপুরের ডেবরায়ও করা হয়েছে অভয়া ক্লিনিক। মেডিসিন থেকে জেনারেল সার্জারি, অর্থোপেডিক থেকে পেডিয়াট্রিক বিশেষজ্ঞরাও সেখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন বিভাগের জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেছেন। জুনিয়র ডাক্তার সোহম সামন্ত জানিয়েছেন, ৮ জন জুনিয়র চিকিৎসক-সহ ১২ জন চিকিৎসক এই ক্লিনিকে উপস্থিত আছেন। সকাল ১০ টা পর্যন্ত ১৩৮ জন নাম নথিভুক্ত করেছেন। আরও রোগী আসছেন।