গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্যে কংগ্রেসের মূল প্রতিপক্ষ তৃণমূল : শুভঙ্কর 

    রাজ্যে কংগ্রেসের মূল প্রতিপক্ষ তৃণমূল : শুভঙ্কর 

    0
    181
    কেন্দ্রে কংগ্রেসের মূল প্রতিপক্ষ বিজেপি আর রাজ্যে তৃণমূল কংগ্রেস। এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার। অধীর চৌধুরীকে সরিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। 
    এরপরেই রবিবার সাংবাদিক বৈঠকে শুভঙ্কর সরকার বলেছেন, রাজ্যে এই মুহূর্তে কংগ্রেসের শক্তি কম আছে ঠিকই। তবে তিনি সারা রাজ্যে ঘুরে ঘুরে কংগ্রেস নেতা-কর্মীদের কাছে যাবেন। প্রত্যেকটি জায়গায় কংগ্রেসের সংগঠনকে মজবুত করায় তাঁর লক্ষ্য। রাজ্যের মানুষের অনেক মান অভিমান আছে কংগ্রেসের ওপর। পাশাপাশি সিপিএম-র সঙ্গে জোট প্রসঙ্গে শুভঙ্কর সরকার বলেছেন, ভবিষ্যতে সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন তিনি।এটি নির্বাচনের একটি প্রক্রিয়া। সিপিএম বা অন্য কোনও দলের সঙ্গে জোটও যদি হয় নিজের দলকে প্রায়োরিটি দেবেন তিনি। রাজনৈতিক আসন সমীকরণ আর রাজনীতি আলাদা। কংগ্রেস মানুষের সঙ্গে আছে।তাঁর কাছে মূল প্রতিপক্ষ কেন্দ্র আর রাজ্যে সরকার যারা পরিচালনা করছে। তাদের ভ্রান্ত নীতির বিরুদ্ধে কংগ্রেস আওয়াজ তুলবেই। রাজ্যে জনবিরোধী কর্মকাণ্ডে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবেন তাঁরা।