
বাংলাদেশ যেভাবে শিখবে, তাঁদের সেভাবেই শেখানো হবে- ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
যার ফলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে চারিদিকে। শনিবার মায়াপুরের ইসকনের অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ নিয়ে কেন্দ্রের কঠোর মনোভাবের কথা তুলে ধরেন সুকান্ত মজুমদার। তাঁর আরও সংযোজন, বাংলাদেশ জল ঘুলিয়ে খাবে কিনা সেটা তাঁদের বিষয়।
উল্লেখ্য, হাসিনা পরবর্তী বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি বারবার তুলছে মৌলবাদীরা। সেদেশে ইসকনের সদর দফতরে হামলার অভিযোগও বারবার উঠে এসেছে।






