গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports টানা জয়ের পর হোঁচট খেলো মায়ামি

    টানা জয়ের পর হোঁচট খেলো মায়ামি

    0
    153
    ছবি সৌজন্যে : এক্স

    প্রাক-সিজন প্রস্তুতির শেষটা ভালো হলো না লিওনেল মেসিদের। টানা চার ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে হোঁচট খেয়েছে ইন্টার মায়ামি। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ,লড়াই চলেছিল সমানে সমান। ইন্টার মিয়ামির চোখে চোখ রেখে খেলেছে অরল্যান্ডো সিটি।

    ফলও রেখেছে সমতায়। তবে গোল পাননি লিওনেল মেসি।গোলের দেখা পেতে ব্যর্থ হয়েছেন সুয়ারেজ ও সার্জিও বুসকেটস। অবশ্য অতিরিক্ত সময়ে ফাফা পিকোল্ট গোল না এনে দিলে হার নিয়েই মাঠ ছাড়তে হতো তাদের।ফ্লোরিডার রেমন জেমস স্টেডিয়ামে দুদলের ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ থেমেছে ২-২ গোলের সমতায়।মেসিদের হয়ে গোল দুটি করেছেন ফাফা পিকোল্ট এবং তাদেও অ্যালেন্ডে।ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে হার থেকে বাঁচান পিকোল্ট। জয় না পেলেও প্রাক- সিজন প্রস্তুতি অপরাজিত থেকেই শেষ করেছে মায়ামি। মিয়ামি শেষ চার ম্যাচের সবকটিতে জিতেছে। তবে এবার কিছুটা খাপছাড়া ছিল মেসি ব্রিগেড।১৫ মিনিটে তারা হজম করে এক গোল।সেই গোল ২২ মিনিটে শোধ দিলেও দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ে মিয়ামি।একসময় মনে হচ্ছিল ম্যাচটি বুঝি হারতে যাচ্ছে মেসির দল। তবে অতিরিক্ত সময়ে ত্রাতা হন পিকোল্ট।প্রথমার্ধে মার্টিন ওদেজার গোলে এগিয়ে যাওয়া অরল্যান্ডো ৫৪ মিনিটে ব্যবধান বাড়ায়।

    দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রামিরো এনরিকে।খেলার ৭৫ মিনিটে তুলে নেওয়া হয় মেসিকে।এরপর বারবার রঙ বদলানো ম্যাচে শেষের নাটকীয়তা জমে ওঠে।ম্যাচের ইনজুরি টাইমে সুযোগ পেয়ে পিকোল্ট ঠুকে দেন গোল।তাতেই হার এড়ায় মায়ামি। ১৮ ফেব্রুয়ারি মেসি ব্রিগেড শুরু করবে নতুন সিজন।