
অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের পর এবার বাড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে তেলেঙ্গানাতেও। প্রশাসনের তরফে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্র সংলগ্ন জেলাগুলিতে।
এছাড়াও পড়শি রাজ্য থেকে মুরগির মাংস এবং মুরগির গাড়ি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সূত্রে খবর। এদিকে অস্ত্রপ্রদেশে আরও ভয়াবহ আকার ধারণ করেছে বার্ড ফ্লু সংক্রমণ। সূত্রে খবর, এখনও পর্যন্ত পাঁচ লক্ষের বেশি হাঁস, মুরগির মৃত্যু হয়েছে। দেড় লক্ষাধিক মুরগিকে মেরে ফেলা হয়েছে। সবথেকে বেশি সংক্রণের খবর মিলেছে এলুরু, এনটিআর, পশ্চিম গোদাবরী জেলায়।
যে সব জায়াগায় সংক্রমণ ধরা পড়েছে সেই জায়গাগুলোকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে প্রশাসন। মুরগির মাংস, ডিম বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।








