গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ব্রিগেডে মহিলার পচাগলা পোড়া দেহ  

    ব্রিগেডে মহিলার পচাগলা পোড়া দেহ  

    0
    230
    The half burnt body of the woman was rescued from the brigade
    The half burnt body of the woman was rescued from the brigade
    মহিলার পচাগলা পোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কিভাবে নজর এড়িয়ে মাঠের মধ্যে মহিলার দেহ পড়ে রইল তা নিয়ে সন্দেহ গাঢ় হচ্ছে।
    কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজনৈতিক কর্মসূচি ছাড়াও বিভিন্ন খেলাধূলা, নানারকম অ্যাকটিভিটি, মর্নিং ওয়াক করেন কলকাতার বাসিন্দারা। তা ছাড়াও আর্মি বেস যে এলাকায় দেহ উদ্ধার হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও বেশ আঁটসাঁট। তারপরেও এভাবে দেহ উদ্ধারে ধন্ধে পুলিশ। বুধবার সকালে ময়দান থানার পুলিশ খবর পেয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছয়। এরপরেই বছর ৪৫-র মহিলার পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর দেহের কিছু অংশ ঝলসে গিয়েছে মহিলার। অন্যত্র খুন করে মাঠে এনে মহিলাকে পোড়ানোর চেষ্টা হয়েছিল নাকি মহিলা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ এবং লালবাজারের গুন্ডা দমন শাখা। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।