গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Top News ভাইপোর দুর্নীতির টাকা মহিলা-যুবদের ব্যাঙ্কে : শাহ

    ভাইপোর দুর্নীতির টাকা মহিলা-যুবদের ব্যাঙ্কে : শাহ

    0
    49
    ছবি সৌজন্যে : এক্স
    ভাইপোর দুর্নীতির টাকা বাজেয়াপ্ত করে বাংলার মহিলা-যুবদের ব্যাঙ্কে পাঠানো হবে। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের সভা থেকে বিজেপির ইস্তাহারের এমন ব্যাখ্যাই দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
    গত শনিবার অমিত শাহ কলকাতায় বসে বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছিলেন। তাতে বলা হয়েছিল, ক্ষমতায় এলে মহিলা এবং বেকার যুবক-যুবতীদের মাসে তিন হাজার টাকা করে দেবে বিজেপি। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথী প্রকল্পে মহিলা এবং বেকার যুবরা এখন মাসে ১ হাজার ৫০০ টাকা করে পান, তফসিলি জাতি উপজাতির মহিলারা পান ১ হাজার ৭০০ টাকা। সেই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছিল, মাসে তিন হাজার টাকা করে দেওয়ার অর্থ আসবে কোথা থেকে?
    রানিগঞ্জের সভায় অমিত শাহ বলেছেন, মমতা দিদি জিজ্ঞোসা করেছেন, এত টাকা কোথায় পাব। আসলে ভাইপোর দুর্নীতি বন্ধ করলেই টাকা চলে আসবে। সেখান থেকেই মহিলা আর যুবদের মাসে তিন হাজার করে দেওয়া যাবে। তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সিন্ডিকেটরাজ চালানোর অভিযোগ তুলেছেন অমিত শাহ।