গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্যের তালিকা থেকে উপাচার্য নিয়োগ : কোর্ট  

    রাজ্যের তালিকা থেকে উপাচার্য নিয়োগ : কোর্ট  

    0
    159
    Appointment of Vice Chancellor from State List  Court
    Appointment of Vice Chancellor from State List Court
    রাজ্যের দেওয়া তালিকা থেকেই ছ’জন যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ কররতে হবে। সুপ্রিম কোর্টের তরফে এমনই নির্দেশ দেওয়ার পর তাকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
    রাজ্যপাল জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশকে তিনি স্বাগত জানাচ্ছেন। এই নির্দেশ তিনি কার্যকর করবেন। সুপ্রিম কোর্টে রাজ্যপালের হয়ে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণি বলেছিলেন, রাজ্যপাল ইতিমধ্যেই ছ’টি নামে অনুমোদন দিয়েছেন। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বলেছেন, এই ছ’জনকে এক সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য সরকারের অধীন ৩১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে রাজ্যপালের কাছে বাছাই করা কিছু নামের তালিকা পাঠাতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ এপ্রিল। উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে রাজভবন বনাম নবান্নের বিবাদ চলছে।