রাস্তা আটকে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের ২১-র সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট। কলকাতার পুলিশ কমিশনার মুচলেকা দিক যাতে কোনও যানজট না হয়। মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন ২১ জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান, কতদিন এসব চলবে। দুর্গাপুজো, ব্রিগেডের সভা, রানি রাসমণিতে যখন কর্মসূচি হয় তখনও যানজট হয়। সাধারণ মানুষের অসুবিধে হয়, এই অভিযোগে ২১ জুলাই নিয়ে মামলা হয় হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই মামলার শুনানিতে কার্যত বিচারপতির তোপের মুখে পড়ে রাজ্যাছুটি ঘোষণা করুন, মানুষ আর কতদিন এসব সহ্য করবে।
গ্রাম থেকে শহর
News & Much More






