পুজোর আগে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার নিজন্ন এবং সুজন্ন। সরকারি জমিতে নিউটাউনে বহুতল তৈরি করা হয়েছে। লটারির মাধ্যমে সেখানে ফ্ল্যাট কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষজন। দুই আবাসনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন আবাসন প্রকল্পের জন্য রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাই নিজের টাকাতেই সবার মাথাগোঁজার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য নিজন্ন আবাসনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নবান্নের সঙ্গে মিলিয়েই এই নাম রাখা হয়েছে। বহুতলটি ৭ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। ৩০০ স্কোয়ার ফিটের ৪৯০টি ওয়ানবিএইচকে ফ্ল্যাট রয়েছে সেখানে।
গ্রাম থেকে শহর
News & Much More






