গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি

    শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি

    0
    183
    Rain in South Bengal including Kolkata on Saturday
    Rain in South Bengal including Kolkata on Saturday
    শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
    এছাড়াও বুধবার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হতে পারে দক্ষিণবঙ্গে।তবে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা কমবে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।