গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology শিশুদের আপত্তিকর ছবি,বিতর্কে মাস্কের গ্রক

    শিশুদের আপত্তিকর ছবি,বিতর্কে মাস্কের গ্রক

    0
    57
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউজারদের প্রম্পট বা অনুরোধের প্রেক্ষিতে শিশুদের যৌনতাপূর্ণ ছবি তৈরি করায় সম্প্রতি কঠোর সমালোচনা ও তোপের মুখে পড়েছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ এক্সএআইয়ের তৈরি চ্যাটবট গ্রক।

     মাস্কের সোশ্যাল মিডিয়াটিতে ইউজারের এক প্রশ্নের জবাবে গ্রক বলেছে, সমস্যাটি জরুরি ভিত্তিতে সমাধান করছে তারা। একইসঙ্গে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্টকে অবৈধ ও নিষিদ্ধ বলেও উল্লেখ করেছে চ্যাটবটটি।ইউজারদের প্রশ্নের উত্তরে গ্রক আরও বলেছে, এ ধরনের কনটেন্টের কথা জানার পরও যদি কোনো কোম্পানি জেনেশুনে তাতে সহায়তা করে বা তা বন্ধ করতে ব্যর্থ হয় তবে সেই কোম্পানিকে ফৌজদারি শাস্তির মুখে পড়তে হতে পারে।তবে গ্রক-এর বিভিন্ন পোস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি বার্তা।ফলে এগুলোকে কোম্পানির আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি হিসেবে গণ্য হবে না।উল্লেখ্য গত বছর এক্স-এর সঙ্গে একীভূত হয়েছে মাস্কের আরেক কোম্পানি এক্সএআইয়ের তৈরি এই গ্রক চ্যাটবট।এক্স-এ শিশুদের যৌনতাপূর্ণ ছবির বিষয়ে জানতে চাইলে সিএনবিসির মন্তব্যের অনুরোধে স্বয়ংক্রিয়ভাবে তৈরি এক উত্তরে এক্সএআই বলেছে,লিগ্যাসি মিডিয়া বা মূলধারার সংবাদমাধ্যমগুলো আসলে মিথ্যা বলে।

    সাম্প্রতিক দিনগুলোতে এক্স-এ গ্রক টুলটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউজাররা। তাদের অভিযোগ, টুলটি ব্যবহার করে শিশুদের স্বল্পবসনা বা যৌনতাপূর্ণ ছবি তৈরি করা হচ্ছে।ছবিতে এডিট ইমেজ বাটন অ্যাড করেছে সোশ্যাল মিডিয়াটি, যার মাধ্যমে যে কোনো ইউজার মূল পোস্টকারীর অনুমতি ছাড়াই টেক্সট প্রম্পট ব্যবহার করে সেই ছবিতে পরিবর্তন আনতে পারেন।