গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology জাপানের স্যাটেলাইট মহাকাশে ভাঁজ খুলে ২৫ গুণ

    জাপানের স্যাটেলাইট মহাকাশে ভাঁজ খুলে ২৫ গুণ

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    মহাকাশে অরিগামি স্যাটেলাইট পাঠিয়েছে জাপান, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে গিয়ে খুলে ২৫ গুণ বড় হবে। নতুন প্রজন্মের এ স্যাটেলাইট প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে জাপানি মহাকাশ সংস্থা জাক্সা।

    ১০ সেন্টিমিটারের এক ছোট কিউব আকৃতির স্যাটেলাইটটি খুললে ২.৫ মিটার আকারের হতে পারে, যা পরবর্তী প্রজন্মের জাপানের অরিগামি স্যাটেলাইটের সফল পরীক্ষা।ছোট স্যাটেলাইটটি বা ‘কিউবস্যাট’ জাপানি মহাকাশ সংস্থা জাক্সার একটি মিশনের অংশ। এ মিশনের উদ্দেশ্য, বিভিন্ন স্টার্টআপ ও বিশ্ববিদ্যালয়ের তৈরি আধুনিক মহাকাশ প্রযুক্তি পরীক্ষা করা। উল্লেখ্য নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ড থেকে,রকেট ল্যাব-এর মহাকাশযানে করে স্যাটেলাইটটি উৎক্ষেপিত হয়। উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা পর তা কক্ষপথে পৌঁছায়।কাকুশিন রাইজিং নামের এ মিশন সম্পর্কে রকেট ল্যাব বলেছে, এতে এমন অ্যান্টেনা রয়েছে, যা জাপানি কাগজ ভাঁজ করার শিল্প বা ,অরিগামি পদ্ধতিতে ভাঁজ করে রাখা যায় এবং মহাকাশে যাওয়ার পর তা নিজের আকারের চেয়ে ২৫ গুণ বড় হয়ে খুলে যেতে পারে।এ মিশনে আরও ছিল শিক্ষার্থীদের তৈরি ছোট স্যাটেলাইট, সমুদ্র পর্যবেক্ষণের স্যাটেলাইট এবং ক্যামেরা প্রযুক্তি পরীক্ষার জন্য খুব ছোট এক ডেমো স্যাটেলাইট।

    ১০ সেন্টিমিটারের এ কিউবটিকে মহাকাশের জন্য অভূতপূর্ব হালকা ও সহজে প্যাক করার উপযোগী অ্যান্টেনা হিসেবে বর্ণনা করেছে জাক্সা। এর অ্যান্টেনার বিভিন্ন অংশ দুই স্তরের এক পর্দার সঙ্গে যুক্ত থাকে, যা অরিগামি কৌশলে ভাঁজ করা সম্ভব।