
তিন দিন নিম্নমুখী থাকার পর সপ্তাহান্তে ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্স ও নিফটি ছিল ঊর্ধ্বগতি।
দিনের শেষে সেনসেক্স ২১৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ৮১ হাজার ২২৪ দশমিক ৭৫-তে দাঁড়িয়েছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ১১৩ দশমিক ৫৫ পয়েন্ট। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় নিফটি ২৪ হাজার ৮৬৩ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে।এদিন ১ হাজার ৮৩৩টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। দর কমেছে ১ হাজার ৯২৮টি স্টকের। তবে অপরিবর্তিত রয়েছে ১০৬টি সংস্থার শেয়ার। নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছেন অ্যাক্সিস ব্যাঙ্ক, উইপ্রো, আইশার মোটরস্, আইসিআইসিআই ব্যাঙ্ক ও শ্রীরাম ফিন্যান্সে লগ্নিকারীরা। আবার সর্বাধিক লোকসানের তালিকায় রয়েছে ইনফোসিস, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, নেসলে ইন্ডিয়া, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড ও এশিয়ান পেইন্টসের নাম।
সূচক এক শতাংশ নিম্নমুখী রয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থার স্টকের। ফাস্ট মুভিং কনজিউমার গুডসের শেয়ারে এক শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে।
ছবি সৌজন্যে : এক্স









