গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National দু’বছর পর জামিন দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্রর 

    দু’বছর পর জামিন দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্রর 

    0
    95
    দু’বছর পর বেআইনি আর্থিক লেনদেন মামলায় জামিন পেয়েছেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। 
    আদালত জানিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন জেলবন্দি রয়েছেন। সম্প্রতি আপ নেতা মণীশ সিসোদিয়ার জামিন মঞ্জুর করার সময় সুপ্রিম কোর্টের রায়কে উল্লেখ করেছে দিল্লি হাইকোর্ট। যে কোনও অভিযুক্তের দ্রুত বিচার পাওয়া মৌলিক অধিকার বলে জানিয়েছেন বিচারপতি।২০২২ সালের ৩০ মে হাওয়ালার মাধ্যমে বেআইনি ভাবে টাকা লেনদেনের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দিল্লির তৎকালীন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। জেলবন্দি অবস্থায় কয়েক মাস থাকার পরে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। জেলে যাওয়া ইস্তক নিজেকে অসুস্থ বলে দাবি করেছেন সত্যেন্দ্র জৈন। কয়েক মাস আগে জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তিনি একাকিত্বে ভুগছেন। সুপ্রিম কোর্টে অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন সত্যেন্দ্র জৈন। শীর্ষ আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। গত বছর মে মাসে জামিন পেয়ে তিহাড় জেলের বাইরে আসেন আপ নেতা। তারপর থেকে তাঁর চিকিৎসা চলছে বলেই আদালতে দাবি করা হয়েছিল সত্যেন্দ্র জৈনের আইনজীবীর তরফে।
    একাধিকবার তাঁর অন্তর্বর্তিকালীন জামিনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। তবে চলতি বছর মার্চ মাসে সুপ্রিম কোর্টের নির্দেশেই আবারও জেলে ফিরতে হয়েছিল সত্যেন্দ্র জৈনকে।
    ছবি  সৌজন্যে : এক্স