
চিকিৎসক খুনে রাজ্যজুড়ে আউটডোর বন্ধ করে ৮ ঘণ্টা কর্মবিরতির জেরে কলকাতা সহ জেলায় হয়রানির শিকার হচ্ছেন রোগী ও রোগীর আত্মীয়রা।
আরজি কর মেডিক্যাল, এসএসকেএম, ন্যাশনাল মেডিক্যাল তো রয়েছেই জেলায় জোলায় বিভিন্ন সরকারি হাসপাতাল এমনকি বেসরকারি হাসপাতালেও আউটডোর বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসকরা। সিউড়ি, ডায়মণ্ড হারবার, মুর্শিদাবাদ, বাঁকুড়া সব জায়গার ছবি একটাই। নির্যাতিতার ন্যায্য বিচার। আরজি কর মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে নির্যাতিতার বিচারের যেমন দাবি উঠেছে তেমনই নো সিকিউরিটি, নো সার্ভিস স্লোগানে প্রতিবাদ মিছিল করেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের আন্দোলনে সামিল হয়েছেন ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীরাও। এদিকে আউটডোরে পরিষেবা না পেয়ে দূরদূরান্তের রোগী এবং রোগীর আত্মীয়দের ফিরতে হয়েছে বিভিন্ন হাসপাতাল থেকে। তারপরেই রোগীর পরিবাররা চাইছেন নির্যাতিতা যেন সঠিক বিচার পান। চিকিৎসকদের আন্দোলনকেও যথার্থ বলছেন তাঁরা। এদিকে বারাসত কোর্টে মুখে কালো কাপড়, কালো ব্যাজ পরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন মহিলা আইনজীবীরা।









