আর জি কর কাণ্ডের পর দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর আবারও উত্তাল হয়েছে রাজ্য। বিক্ষোভ, অবরোধ থেকে রাতদখল ফের সাক্ষী হয়েছে রাজ্য। ঘটনার এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরকাণ্ডের নির্যাতিতা। আপাতত হস্টেলে ফিরেছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর মা। নির্যাতিতার দেখভালের জন্য হাসপাতাল থেকেও একজনকে পাঠানো হয়েছে বলে খবর। এদিকে মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে দেখা করতে ওড়িশায় ফিরেছেন নির্যাতিতার বাবা। শুক্রবার সহপাঠীর সঙ্গে বাইরে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ ওঠে।
গ্রাম থেকে শহর
News & Much More









