গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ৫ দফা দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজি : আন্দোলনকারী   

    ৫ দফা দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজি : আন্দোলনকারী   

    0
    157
    সমঝোতা নয়, ৫ দফা দাবি নিয়ে যে কোনোও জায়গায়তেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে রাজি। ধর্নাস্থলে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে এমনটাই জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।
    আন্দোলনকারীদের কথায়, ৩৪ দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের ধর্নামঞ্চে অভিভাবকের মতন এসে যে মানবিকতা দেখিয়েছেন তাঁর জন্য ওনাকে ধন্যবাদ, কুর্নিশ। তবে আর জি কর-এর নিহত চিকিৎসকের বিচারে যে পাঁচ দফা দাবি রাখা হয়েছে, তা পূরণ হলে তবেই আন্দোলন প্রত্যাহার করা হবে। মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো কাজ করেছেন বলে মন্তব্য করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলেছেন,  রাগ বা জেদাজেদির কোনও বিষয় নয়, তাঁরা আলোচনায় বসতে চান, মুখ্যমন্ত্রী যখন ডাকবেন, তখনই। তা সেটা নবান্নে হোক কিংবা স্বাস্থ্যভবন বা অন্য কোনও জায়গায় যেখানে বলবেন মুখ্যমন্ত্রী সেখানেই আলোচনায় রাজি। তাঁরা আধ-এক ঘণ্টা সময় চেয়ে নিচ্ছেন। তার মধ্যে মুখ্যমন্ত্রী যেখানে ডাকবেন সেখানেই জুনিয়র চিকিৎসকরা যাবেন।কিন্তু তাঁদের পাঁচ দফা দাবির সঙ্গে কোনও রকম সমঝোতা করবেন না। তবে বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে অনড় থাকবেন চিকিৎসকরা।