গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মুম্বইয়ে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই মৃত্যু মহিলার

    মুম্বইয়ে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই মৃত্যু মহিলার

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স

    মুম্বইয়ের পথে দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্সের মধ্যেই প্রাণ হারিয়েছেন এক মহিলা। পালঘর জেলার বাসিন্দা ৪৯ বছরে ছায়া পুরবী-র মাথায় গাছের ডাল পড়ে গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে ৪৮ নং ন্যাশনাল হাইওয়ে দিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

    যদিও ভাগ্যের পরিহাসে পথেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাটি গত ৩১ জুলাইয়ের। পাঁজর, কাঁধ এবং মাথায় আঘাত পান তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে ট্রমা সেন্টার না থাকায় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে স্থানান্তরিত করা হয় মহিলাকে। ছায়াকে অ্যানেস্থাসিয়া ইঞ্জেকশন দিয়ে দুপুর তিনটে নাগাদ রওনা দেয় অ্যাম্বুল্যান্স। সঙ্গে ছিলেন স্বামী কৌশিক। যদিও খানিক বাদেই যানজটে গাড়ির চাকা থমকাতে শুরু করে। তিন ঘণ্টা বাদে সন্ধে ৬টা নাগাদ অর্ধেক রাস্তা ডিঙোতে সক্ষম হন গাড়িচালক।

    একসময় ব্যথা নিরোধক ইঞ্জেকশনের প্রভাব কেটে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকেন ছায়া। অবস্থা খারাপ হচ্ছে বুঝে হিন্দুজা হাসপাতালের ৩০ কিলোমিটার আগে মিরা রোডের অরবিট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছায়াকে। যদিও শেষ রক্ষা হয়নি।