
আগামী ২৫ অগাস্ট ঢাকায় বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর ডিজি পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন। শুরু হবে। পিলখানায় বিজিবি সদর দফতরে হবে এই সম্মেলন।
বিএসএফ-র ডিজি নীতিন আগরওয়াল নেতৃত্বে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এবং বিজিবি-র ডিজি মেজর জেনারেল মহম্মদ আসরাফুজ্জামানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিজিবি সদর দফতরে জনসংযোগ আধিকারিক মহম্মদ শরিফুল ইসলাম জানিয়েছেন, এবারের সম্মেলনে-সীমান্ত হত্যা, পুশ ব্যাক ও অবৈধ অনুপ্রবেশ রোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় এবং সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বিএসএফ-বিজিবি ডিজি পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে।








