
সাতসকালে কলকাতায় সিবিআই হানা। ১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে কলকাতায় চলছে সিবিআই তল্লাশি।
শ্রেয়ী নামে একটি সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া, হেমন্ত কানোরিয়ার অফিসে তল্লাশি। আলিপুরে কানোরিয়াদের বাড়িতেও পৌঁছে গেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। সিবিআই সূত্রে খবর, ইউকো ব্যাঙ্কের তরফে করা ১ হাজার কোটি টাকার প্রতারণা মামলায় চলছে তল্লাশি। দুই ঠিকানাতেই সুনীল কানোরিয়ার খোঁজ মেলেনি বলে দাবি সিবিআই-এর। সিবিআইয়ের সূত্র জানিয়েছে, ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে ওই ফিনান্স সংস্থাটি এই টাকা তছরুপ করে। ওই ফিনান্স সংস্থা ও তারই একটি শাখা সংস্থার দুই অধিকর্তার বিরুদ্ধেই মূল অভিযোগ সিবিআইয়ের। সংস্থা দু’টির কর্তাদের সঙ্গে যোগাযোগ হয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের।
ওই সংস্থা দু’টির পক্ষ থেকে টাকা ঋণের জন্য আবেদন জানানো হয়। তার জন্য কিছু নথিও দেওয়া হয়।








