গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ওড়িশায় খতম ২ মাওবাদী নেতা

    ওড়িশায় খতম ২ মাওবাদী নেতা

    0
    105
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ওড়িশার কান্ধামাল জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ২ মাওবাদী নেতা। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক।
    গোপন সূত্রে খবর পেয়ে সোমবার কান্ধামাল জেলার বুডাগুডা জঙ্গলে যৌথ অভিযান চালায় ডিস্ট্রিক্ট ভলান্টারি ফোর্স এবং স্পেশাল অপারেশনস গ্রুপের আধিকারিকরা। সেই মতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পিছু হটার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দেয় মাওবাদীরা।
    পাল্টা গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই মাও নেতার। উল্লেখ্য, ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা সহস্রাধিক মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে।