গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International আরব আমিরশাহিতে আরও ২ ভারতীয়র ফাঁসির সাজা 

    আরব আমিরশাহিতে আরও ২ ভারতীয়র ফাঁসির সাজা 

    0
    134
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    খুনের অভিযোগে আরও দুই ভারতীয়র ফাঁসি কার্যকর করেছে আরব আমিরশাহি প্রশাসন। ওই দুই ভারতীয় হলেন মোহাম্মদ রিনাশ এ ও মুরলীধরন পি ভি। দু’জনকেই সংযুক্ত আরব আমিরশাহির এক নাগরিককে খুনের অপরাধে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে মোহাম্মদ রিনাশ এ ও মুরলীধরন পি ভি’র মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানানো হয়েছে।
    বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ফাঁসি কার্যকর হওয়া মোহাম্মদ রিনাশ এ ও মুরলীধরন পি ভি’র বাড়ি কেরলের কারুরে। খুনের অভিযোগে গ্রেফতার হওয়ার আগে আমিরশাহির আল এন শহরে একটি ভ্রমণ সংস্থায় দু’জনে কর্মরত ছিলেন। ২৮ ফেব্রুয়ারি আরব আমিরশাহি প্রশাসনের তরফে ভারতীয় দূতাবাসকে দুজনের ফাঁসি কার্যকর করার কথা জানানো হয়েছিল।
    দু’জনকে বাঁচাতে সব রকমের চেষ্টা করেছিল ভারতীয় দূতাবাস। আমিরশাহি প্রশাসনের কাছে ক্ষমার আবেদন জানানো হয়েছিল। যদিও তাতে সাড়া দেয়নি সংযুক্ত আরব আমিরশাহির সরকার।