গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

    ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    টানা পতনের পরে বুধবার সকাল থেকেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। সেনসেক্স ৮৪১.০৫ পয়েন্ট বেড়ে ৭৩ হাজার ৮৩১-এর স্তরে উঠে এসেছে সূচক। আর অন্যদিকে নিফটি ৫০ সূচক ২৮৬.৭৬ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে ২২ হাজার ৩৬৯-এর স্তরে। মূলত বাজারে আইটি, মেটাল এবং অটোমোবাইল স্টকগুলিতেই সবথেকে বেশি ঊর্ধ্বমুখী দেখা গিয়েছে। নিফটি ৫০-র স্টকগুলির মধ্যে টপ গেনার্স ছিল আদানি পোর্টস, টাটা স্টিল, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, আদানি এন্টারপ্রাইজ।
    তবে বেশ কিছু স্টকে আজ পতনও এসেছে যার মধ্যে রয়েছে বাজাজ ফিনান্স, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক। বাজারে সবথেকে বেশি মুনাফা এসেছে আইটি শেয়ারগুলিতে। কোফর্জের শেয়ারের দাম বেড়ে গিয়েছে ১০ শতাংশ। এছাড়া ইনফোসিস এবং পারসিস্ট্যান্ট সিস্টেমসের শেয়ারগুলিও বেড়েছে অনেকাংশেই। আইটি সূচকটি ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গত ১০টি সেশনে ৮ শতাংশেরও বেশি পড়ে গিয়েছিল।
    এছাড়াও এশিয়ার বাজারে বেশ উন্নতি লক্ষ্য করা গিয়েছে।মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডোর বিবৃতি বাজার সমর্থন করেছে। তিনি জানিয়েছেন যে মেক্সিকো ও কানাডার উপরে আরোপ করা বেশ কিছু শুল্ক প্রত্যাহার করা হতে পারে। আর এই বিবৃতির কারণেই এশিয়ার বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। ইন্দোনেশিয়ার বাজার সূচক ৩ শতাংশ বেড়েছে। মালয়েশিয়ার রিঙ্গিত এবং দক্ষিণ কোরিয়ার ওয়ান মুদ্রাও অনেক শক্তিশালী হয়েছে।