
ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ জনের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কানপুরের গান্ধীনগর এলাকায়। একটি ৫ তলা বাড়িতে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে মৃত্যুর তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ।
দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ তলা ওই বাড়ির নিচের তলায় একটি জুতোর কারখানা ছিল। কোনওভাবে শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারন।
কিছুক্ষণের মধ্যে গোটা বাড়ি চলে যায় আগুনের গ্রামে। আগুনের জেরে আটকে পড়েন উপরের তলার বাসিন্দারা। দমকলে খবর দেওয়া হলে তড়িঘড়ি সেখানে আসে দমকলের অন্তত ৪০টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে ৫ জনের মৃত্যু হয়।






