গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports রোনালদো ছাড়া ৯-০ গোলের জয়

    রোনালদো ছাড়া ৯-০ গোলের জয়

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স

    সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচ হারের পর আল-অখদৌদের বিরুদ্ধে জ্বলে উঠল আল নাসর। রোনালদোকে ছাড়া এ ম্যাচে সেনেগালের তারকা সাদিও মানের চার গোলের দুর্দান্ত পারফরম্যান্সে ৯-০ গোলের বড় জয় তুলে নিয়েছে আল নাসর। তৃতীয় স্থান ও আগামী সিজনের এএফসি চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন নিশ্চিত করতে মরিয়া আল নাসর শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নামে।

    ম্যাচের প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই আয়মান ইয়াহিয়া, জন ডুরান এবং মার্সেলো ব্রোজোভিচ গোল করে দলকে এগিয়ে নেন।প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম তোলেন সাদিও মানে।দ্বিতীয়ার্ধের শুরুতেই ডুরান তার দ্বিতীয় গোলটি করেন। এরপর পুরোপুরি দাপট দেখান মানে। ৫৯ মিনিটে ইয়াহিয়ার অসিস্ট থেকে তিনি তার দ্বিতীয় গোলটি করেন এবং পাঁচ মিনিট পর দুর্দান্ত বাঁ-পায়ের শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ৭৪ মিনিটে তিনি আরও একটি গোল করে স্মরণীয় করে তোলেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে মোহাম্মদ মাররান পেনাল্টি থেকে গোল করে ৯-০ ব্যবধান নিশ্চিত করে। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না।

    আল নাসর ৯-০ গোলের বিশাল জয় অর্জন করার পর, রোনালদোকে নিয়ে নতুন প্রশ্ন তুলেছেন ফ্যানরা। এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আল-নাসর ফ্যানরা মন্তব্য করেছেন যে,রোনালদোর অনুপস্থিতি দলের জন্য বরং ভালো। অনেকেই সরাসরি বলেছেন, রোনালদো দলে থাকলে পারফরম্যান্স আরো খারাপ হয় এবং তার ক্যারিয়ারের সোনালি সময় শেষ হয়ে এসেছে।