গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk নিটে দুর্নীতির অভিযোগ, তদন্তে সিবিআই

    নিটে দুর্নীতির অভিযোগ, তদন্তে সিবিআই

    0
    157
    Allegations of corruption CBI investigating
    Allegations of corruption CBI investigating
    ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের হাতে তদন্তভার তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
    কেন্দ্রের নির্দেশ, নিট-ইউজি নিয়ে এখনও পর্যন্ত যত অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্ত করবে সিবিআই। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।একটি বিবৃতি জারি করে সিবিআই তদন্তের নির্দেশের কথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সেখানে বলা হয়েছে, নিট পরীক্ষা নিয়ে নির্দিষ্ট কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষাকেন্দ্রে টুকলি করা, এক জনের পরীক্ষা অন্য জনের দেওয়া, অসৎ উপায় অবলম্বন করা ইত্যাদি অভিযোগ রয়েছে। শিক্ষামন্ত্রক বিষয়টি খতিয়ে দেখেছে। পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সিবিআইয়ের হাতে এর তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বার্থরক্ষা এবং পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। এই ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে, যে বা যারা তার সঙ্গে যুক্ত থাকবে, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।