গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বিহারে ভেঙে পড়ল চতুর্থ সেতু  

    বিহারে ভেঙে পড়ল চতুর্থ সেতু  

    0
    241
    The fourth bridge collapsed in Bihar
    The fourth bridge collapsed in Bihar
    বিহারে সেতু বিপর্যয় অব্যাহত। এক সপ্তাহের মধ্যে বিহারে চতুর্থ একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
    বৃহস্পতিবার কিষাণগঞ্জে কনকাই নদীর ওপর সেতুর একাংশ আচমকাই ভেঙে পড়ে। কনকাই নদীর ওপর তৈরি এই সেতুটি ছিল ৭০ মিটার দীর্ঘ। বাহুদুরগঞ্জ এবং দীঘলবাঙ্ক ব্লকের অন্যতম সংযোগ ছিল সেটি। এখন সেতু ভেঙে পড়ায় দুই জেলা শহরের মানুষ অস্বস্তিতে পড়েছেন। প্রশাসনের ব্যক্তিদের সাফাই, নদীতে জল বাড়ার কারণেই সেতুটি ভেঙে পড়েছে। সেতুর একাধিক পিলার অতিরিক্ত দেড় ফুট ডুবে যায়। এইসঙ্গে ক্রমাগত জলের ধাক্কা সামলাতে পারেনি সেতুটি।সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভেঙে পড়া সেতুর ভিডিও। সেখানে দেখা গিয়েছে, সেতুর জলের উপরে থাকা অংশ মুখ থুবড়ে পড়েছে। কোনও মতেই যা আর যাতায়াতের যোগ্য নয়। এদিকে খবর পাওয়া পরেই বাহাদুরগঞ্জ থানার পুলিশ সেতুটির দুই পাড় ঘিরে ফেলেছে। যাতে করে কেউ ঝুঁকি নিয়ে ভাঙা সেতু ডিঙোতে গিয়ে বিপদে না পড়ে। জেলাশাসক তুষার সিং জানিয়েছেন, ২০১১ সালে তৈরি হয়েছিল সেতুটি। বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে গিয়েছে। এর ফলেই সেতু বিপর্যয় হয়েছে।