গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk বিধানসভায় উদ্ধব- ফড়নবিশের বৈঠক, জল্পনা  

    বিধানসভায় উদ্ধব- ফড়নবিশের বৈঠক, জল্পনা  

    0
    169
    Uddhav Fadnavis meeting in the assembly speculations
    Uddhav Fadnavis meeting in the assembly speculations
    মহারাষ্ট্র রাজনীতিতে তাঁরা যুযুধান।কিন্তু আচমকাই লিফটের মধ্যে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর দেবেন্দ্র ফড়নবিশের বৈঠকে জল্পনা তুঙ্গে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশনে।
    বৃহস্পতিবার অধিবেশনের মধ্যে হঠাৎই মুখোমুখি দেখা হয় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং উপমুখমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের।লিফটের জন্য অপেক্ষা করছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতা। সেই বেশ কিছুটা সময় পাশাপাশি দাঁড়িয়ে গল্প করেছেন তাঁরা। বিধানসভার অন্দরে একে অপরের বিরুদ্ধে সুর চড়ালেও লিফটের জন্য অপেক্ষা করতে গিয়ে বেশ হাসিমুখেই কথা বলতে দেখা গিয়েছে দুই নেতাকে।কী কথা হল উপমুখ্যমন্ত্রীর সঙ্গে, এমন প্রশ্ন শুনেই হেসে ফেলেন উদ্ধব ঠাকরে। মজার ছলে বলেন, ভাবছেন এবার থেকে গোপন বৈঠকগুলো এরকম লিফটেই করবেন। এখানেই শেষ নয়। দুই নেতার বৈঠকের কথা বলতে হিন্দি ছবির গানের কথাও টেনে এনেছেন উদ্ধব ঠাকরে। বলেছেন, তিনি আর দেবেন্দ্র ফড়নবিশ যখন লিফটের মধ্যে ছিলেন, লোকের বোধহয় ওই গানটার কথা মনে পড়ছিল, না না কারতে প্যায়ার তুমহি সে কার বৈঠে। তবে ঠাট্টা শেষে উদ্ধব ঠাকরে জানিয়েছেন, সেরকম কিছু নয়, হঠাতই দেখা হয়ে গিয়েছিল তাদের।