গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment বাবা-মেয়ের সিনেমায় খলনায়ক অভিষেক

    বাবা-মেয়ের সিনেমায় খলনায়ক অভিষেক

    0
    390
    Father daughter movie villain debut
    Father daughter movie villain debut

    মেয়ে সুহানা খানের সঙ্গে শাহরুখ খান যে সিনেমাটি করতে চলেছেন,সেই সিনেমার খলনায়কের নাম সামনে এসেছে। সেই খল অভিনেতা হলেন বচ্চন পুত্র অভিষেক বচ্চন। কিং খান নামের এই সিনেমাটি বানাচ্ছেন পরিচালক-অভিনেতা সুজয় ঘোষ।

    সিনেমার চিত্রনাট্যে খলচরিত্রটি গুরুত্বপূর্ণ। এতদিন এ চরিত্রের জন্য শিল্পীর সন্ধানে ছিলেন সুজয়। এখন চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর এই চরিত্রের জন্য অভিষেকের সঙ্গে তার কথাবার্তা পাকা হয়েছে।এর আগে সুজয়ের বব বিশ্বাস সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছিলেন অভিষেক।এছাড়া অতীতে শাহরুখের সঙ্গে কাভি আলবিদা না কেহনা এবং হ্যাপি নিউ ইয়ার সিনেমায় অভিনয় করেছিলেন।কিন্তু এই প্রথম কিং খানের বিপরীতে নামতে চলেছেন অভিষেক বচ্চন।উল্লেখ্য,শাহরুখ ও গৌরি খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর সঙ্গে যৌথভাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের প্রতিষ্ঠান মারফিক্স পিকচার্স-এর ব্যানারে কিং খান নির্মিত হচ্ছে।অন্যদিকে,চলতি বছরের অক্টোবর-নভেম্বরের দিকে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন সুজয়।মুক্তির তারিখ আপাতত ধরা হয়েছে আগামী বছরের শেষ নাগাদ বা ২০২৬ সালের শুরুর দিকে।এদিকে কোভিড মহামারীর প্রভাবে মন্দা দশার পর গত বছর পাঠান, জওয়ান দিয়ে হিন্দি সিনেমার সুদিন ফেরান শাহরুখ খান।বছর শেষে নায়কের ডানকি ব্যবসা সফল না হলেও শাহরুখের বিচারে এটি ছিল তার অন্যতম সেরা কাজ।এখন নায়কের ভাষ্য, বয়স অনুযায়ী চরিত্র নির্বাচন করে কাজ করতে চান তিনি। তবে কি জওয়ান লুকেই ফের আসছেন শাহরুখ খান ?