গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk তদন্ত হাতে নিয়ে ফরেন্সিককে নিয়ে আর জি করে সিবিআই

    তদন্ত হাতে নিয়ে ফরেন্সিককে নিয়ে আর জি করে সিবিআই

    0
    128
    RG KAR A SUPER BADOL 1
    RG KAR A SUPER BADOL 1
    হাইকোর্টের নির্দেশে চিকিৎসক খুনের তদন্তভার হাতে নিয়ে আরজি করে পৌঁছলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা।
    দিল্লি থেকে কলকাতায় পৌঁছেই সিবিআই অফিসাররা আরজি কর হাসপাতালে পৌঁছে যান। সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা ডি চন্দ্রশেখরের নেতৃত্বে ওই দলে ফরেন্সিক এবং মেডিসিন বিভাগের আধিকারিকরা ছাড়াও সাইবার এক্সপার্টও রয়েছেন। এমার্জেন্সি বিল্ডিং এ ৪ তলায় ঘটনাস্থল সেমিনার রুমে গিয়ে পরিদর্শন করেছেন। নমুনা সংগ্রহের পাশাপাশি করা হয়েছে ভিডিওগ্রাফি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা। শুধু ঘটনার দিনের নয়, ঘটনার আগের দিনেরও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন তাঁরা। রাত থেকে ভোর পর‌্যন্ত কাদের আনাগোনা ছিল সেই বিষয়গুলোও খতিয়ে দেখেছেন তদন্তকারী অফিসাররা। ডি চন্দ্রশেখর বলেছেন পুরো বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা আরজি করে পৌঁছতেই সেখানকার আন্দোলনকারী চিকিৎসকরা বিচারের দাবিতে চিৎকার করতে থাকেন।