
আরজি করকাণ্ডের প্রতিবাদে যোধপুর পার্কে নেতাজির মূর্তির সামনে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।
রাত দখলে মহিলারা কর্মসূচিকে যখন রামবামের চক্রান্ত দেখছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মহিলাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁরই দলের সাংসদ আরজি করকাণ্ডের প্রতিবাদে ধর্নায বসেছেন। সুখেন্দুশেখর রায় নিজেই জানিয়েছেন লাখ লাখ বাঙালির মত তিনিও মেয়ে বাবা, নাতনির দাদু। মেয়েরর বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। এবার প্রতিবাদের সময় এসেছে বলে মনে করেন তিনি। এদিকে রাত দখলে মহিলারা কর্মসূচির পাল্টা এবার বানতলায় অনিতা দেওয়ানের বাড়ির সামনে কর্মসূচি নিয়েছে তৃণমূল। কুণাল ঘোষের নেতৃত্বে সেই ৯০-র দশকে বানতলায় ধর্ষণ ও খুনের মৃত অনিতা দেওয়ার বাড়ির সামনে অবস্থানে বসেছেন তৃণমূলের নেতা কর্মীরা। অনিতা দেওয়ানের বাড়ি কলকাতা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। তৃণমূলের এই কর্মসূচি নিয়ে কুণাল ঘোষ বলেছেন আরজি কর-র ঘটনায় তাঁরা প্রতিবাদী। আসল দোষী বা দোষীদের ফাঁসি হোক চান তারাও। কিন্তু রামবাম মিলে যে রাজনীতি করছে, তার জন্য রাত দখলের নাটক সাজাচ্ছে। যাদের জমানা এসবের জন্য কলুষিত হয়েছে। অরাজনৈতিক মুখোশ চলছে।









