গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ছাত্রদের অভিযানের মধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রী

    ছাত্রদের অভিযানের মধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রী

    0
    216
    nobanne CM 1
    nobanne CM 1
    ছাত্র সমাজ যখন নবান্ন ঘেরার চেষ্টা করবেন তখন ১৪ তলায নিজের অফিসে বসেই পরিস্থিতির দিকে নজর রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    ছাত্র সমাজে অভিযানের মধ্যেই মঙ্গলবার সকাল পৌনে ১১ টা নাগাদ মুখ্যমন্ত্রী নিজের অফিসে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই নবান্ন অভিযানকে অবৈধ ঘোষণা করেছে রাজ্য। বিক্ষোভকারীদের ঠেকাতে নবান্ন ঢোকার সমস্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করেছে পুলিশ। এজেসি বোস রোড ও দ্বিতীয় হুগলি সেতু সংযোগকারী সমস্ত রাস্তায় মোতায়েন রয়েছে পুলিশ। ৭ থেকে ১০ ফুটের ব্যারিকেড তৈরি করা হয়েছে। কন্ট্রেনার দিয়ে বন্ধ করা হয়েছে রাস্তা। জলকামান, স্টিলের গার্ডরেল, শালবল্লা কংক্রিকেট স্ল্যাব বাদ নেই কিছুই। হাওড়া ময়দান, ফরশোর রোড, লক্ষ্মীনারায়ণতলা, মন্দিরতলা, সাঁতরাগাছিতে ৭ ফুটের উচ্চতার ব্যারিকেড বসানো হয়েছে। আকাশপথে ড্রোনেও চলছে নজরদারি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি রাস্তাও ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাফ, কমব্যাট ফোর্স, কার‌্যত দুর্গে পরিণত করা হয়েছে রাজ্য সচিবালয়কে।