গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk কেন ওয়াকফ বিল, প্রশ্ন বিরোধীদের 

    কেন ওয়াকফ বিল, প্রশ্ন বিরোধীদের 

    0
    116
    Why the Waqf Bill questions the opposition
    Why the Waqf Bill questions the opposition
    ওয়াকফ বিল আনার নেপথ্যে সরকারের প্রকৃত মনোবাসনা কী তা জানতে চেয়ে সরব হয়েছেন বিরোধী সাংসদেরা।
    ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠকে বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না, এই যুক্তিতে পাঁচ মিনিটের জন্য ওই বৈঠক থেকে বেরিয়ে যান একাধিক বিরোধী সাংসদ। তাঁদের দাবি, বিলটি সঠিক ভাবে তৈরি করা হয়নি। তাই তা নিয়ে বিরোধীদের জবাব দিতে পারছে না শাসক শিবির। সে জন্য মুখ বন্ধ রাখার প্রচেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সাংসদ নাদিমুল হক ওয়াকফ বোর্ডের সঙ্গে যুক্ত সব পক্ষকে জেপিসি-র সামনে বক্তব্য পেশের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেন। তাঁর মতে, তবেই প্রকৃত চিত্রটি বুঝতে পারবে সরকার।পাশাপাশি বিলটি আনার মূল উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সরকারের দাবি, ওয়াকফ বোর্ডের কাজে স্বচ্ছতা আনতে ওই বিলটি আনা হচ্ছে।কিন্তু বিরোধীদের মতে, বিলে কোনও সম্পত্তি কবে ওয়াকফের অন্তর্ভুক্ত হয়েছে তার তথ্যপ্রমাণ চাওয়ার কথা বলা হয়েছে। বিরোধীদের প্রশ্ন, অতীতে যেখানে মুখের কথায় দানের প্রথা চালু ছিল, সেখানে লিখিত নথি কোথা থেকে আসবে।