
আর্জেন্টিনায় হোটেলের বারান্দা থেকে পড়ে জনপ্রিয় পপ ব্যান্ড ওয়ান ডিরেকশনের অন্যতম গায়ক লিয়াম পেইনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর আকস্মিত মৃত্যুতে হতবাক বিশ্ব।
শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ।সূত্রের খবর, আর্জেন্টিনায় হোটেলের তৃতীয় তলায় নিজের রুমের বারান্দা থেকে পড়ে যান লিয়াম পেইন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩১ বছরের গায়কের। ২০১০ সালে তরুণ প্রজন্মের বুকে ঝড় তুলেছিল জনপ্রিয় ইংলিশ-আইরিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন। এই ব্যান্ডেরই সদস্য ছিলেন লিয়াম পেইন। মঞ্চ মাতিয়ে হাজার হাজার মানুষের মন জয় করেছিলেন এই তারকা। লিয়াম পেইনের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না অনুরাগীরা। জানা গিয়েছে, একটি অনুষ্ঠানের জন্য আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের রাজধানী পালেরমোর একটি হোটেলে উঠেছিলেন লিয়াম পেইন। এক বিবৃতি দিয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, পালেরমোর একটি হোটেল থেকে তাদের কাছে ফোন আসে। জানানো হয় যে, হোটেলের পিছনে মাদকাসক্ত এক ব্যক্তি পড়ে রয়েছেন। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ।
উদ্ধার করা হয় লিয়াম পেইনের দেহ। তবে লিয়াম পেইন দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন না মদ্যপ ছিলেন, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।
ছবি : সংগৃহীত









