গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National চিতার হানায় মৃত ৪ পড়ুয়া, অনির্দিষ্টকালীন বন্ধ স্কুল 

    চিতার হানায় মৃত ৪ পড়ুয়া, অনির্দিষ্টকালীন বন্ধ স্কুল 

    0
    167
    চার মাসের মধ্যে চিতাবাঘের হামলায় ৪ স্কুলপড়ুয়ার মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তরাখণ্ডের টিহরীর ভিলাঙ্গলা ব্লকে।
    চিতাবাঘের হামলা থেকে স্কুলপড়ুয়াদের বাঁচাতে ওই ব্লকের চার প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রথমে তিন দিনের জন্য ওই স্কুলগুলি বন্ধ রাখা হয়েছিল। কিন্তু অভিভাবকেরা তাঁদের সন্তানদের ছাড়তে ভরসা পাচ্ছেন না। ফলে স্কুলে পড়ুয়াদের হাজিরার সংখ্যা দিন দিন কমতে শুরু করে। তার মধ্যেই সম্প্রতি চিতাবাঘের হামলায় আরও এক পড়ুয়ার মৃত্যু হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। ফলে চিতাবাঘটি যত দিন না ধরা পড়ছে, তত দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
    চিতাবাঘটিকে ধরার জন্য বন দফতর বেশ কয়েকটি দল বানিয়েছে। শুটার নামানো হয়েছে। ড্রোন দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
    ছবি  সৌজন্যে : এক্স