গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home East Medinipur পাঁশকুড়ার ট্রেনের ধাক্কায় মৃত ৩ ফল ব্যবসায়ী 

    পাঁশকুড়ার ট্রেনের ধাক্কায় মৃত ৩ ফল ব্যবসায়ী 

    0
    415
    MALDA  TOTO ACCIDENT DURING CHARGING 1 1
    MALDA TOTO ACCIDENT DURING CHARGING 1 1
    কালীপুজোর আগের রাতে পাঁশকুড়ায় রেললাইন ধরে ফেরার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা সহ ৩ ফল বিক্রেতার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে।
     সূত্রের খবর, রাস্তায় জল জমে থাকায় বুধবার রাতের বেলা রঘুনাথবাড়ি স্টেশনে নেমে রেললাইন ধরে হেঁটে তাঁরা বাড়ি ফিরছিলেন। স্থানীয় লোকজন জানান, যে ট্রেনে তাঁরা রঘুনাথবাড়ি স্টেশনে নামেন, সেই ট্রেনের ধাক্কাতেই তাঁরা মারা যান। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিন রাত আটটার ট্রেনে ওই ব্যবসায়ীরা বাড়ি ফিরতেন। বুধবার নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা বাড়ি না ফেরায় তাঁদের পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। পরে জানা যায়, ট্রেন দুর্ঘটনায় ব্যবসায়ীরা মারা গিয়েছেন।দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন মানুষ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান।
    স্থানীয়দের অভিযোগ, এলাকার রাস্তা বেশিরভাগ সময় জলমগ্ন থাকায় রেল লাইন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। ওই দুর্ঘটনাও সেই কারণেই ঘটেছে।
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক