গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National লুন্ঠণকারীদের উল্টো ঝোলানো হবে, হুঙ্কার শাহ-র 

    লুন্ঠণকারীদের উল্টো ঝোলানো হবে, হুঙ্কার শাহ-র 

    0
    134
    জনগণের টাকা লুন্ঠণকারীদের উল্টো করে ঝোলানো হবে। কংগ্রেস- জেএমএমকে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডের ধানবাদের এক সভায় অমিত শাহ বলেছেন, কংগ্রেস সংরক্ষণ বিরোধী দল।
    তাঁরা দেশের অনগ্রসর শ্রেণী ও দলিতদের সংরক্ষণ শেষ দিতে চায়। কিন্তু চিন্তা করবেন না, যতদিন নরেন্দ্র মোদীর সরকার থাকবে, ততদিন এমনটা হবে না। সম্প্রতি ঝাড়খণ্ডের কংগ্রেস এবং জেএমএম নেতাদের কাছ থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সব টাকা ঝারিয়া এবং ধানবাদের যুবক এবং মা-বোনদের।ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়লে কোটি টাকা লুন্ঠণকারীদের উল্টো করে ঝুলিয়ে সিধে হবে। ঝাড়খণ্ডের দরিদ্র আদিবাসী, অনগ্রসর শ্রেণী এবং যুবকদের কাছ থেকে তারা যে লুট করেছে, তার প্রতিটি টাকা উদ্ধার করে ঝাড়খণ্ডের কোষাগারে জমা দেওয়া হবে। এরপরেই লোকসভার বিরোধী দলনেতাকে নিশানা করে অমিত শাহ বলেছেন, রাহুল গান্ধী ভোটের আগে বহু ঘোষণা করেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয় না।
    এখন তো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলছেন যে কোনও প্রতিশ্রুতিই পূরণ হবে না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি পাথরে উপর খোদায় করা আছে। বিজেপি প্রতিটি গ্যারান্টি পূরণ করবে।
    ছবি  সৌজন্যে :  এক্স