গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia জগদ্ধাত্রী বিসর্জনে কৃষ্ণনগরে পুড়ে মৃত ১ ব্যক্তি 

    জগদ্ধাত্রী বিসর্জনে কৃষ্ণনগরে পুড়ে মৃত ১ ব্যক্তি 

    0
    297

    জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন কৃষ্ণনগরের বউবাজারে আমরা সবাই ক্লাবে আগুন লেগে পুড়ে মৃত্যু হয়েছে ১ ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম দিলীপ রায়।

    বয়স আনুমানিক ৫২ বছর।  স্থানীয় সূত্রে খবর, ঘরের মধ্যে মজুত করা ছিল ব্যাটারি ও অন্যান্য সামগ্রী। মুহূর্তের মধ্যেই গোটা বাড়িকে গ্রাস করে ফেলে আগুনের লেলিহান শিখা। সেখানেই পুড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এরপর দমকল কর্মীরা মৃতদেহটিকে উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে। দমকলের দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    দমকল সূত্রে জানা যাচ্ছে, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন কৃষ্ণনগরের ওই ক্লাবে হঠাৎ আগুন লেগে যায়। তবে কেন ও কীভাবে এই আগুন লাগল সেটা এখনও পর্যন্ত বের করা সম্ভব হয়নি।

    ছবি  সৌজন্যে : নিজস্ব