
অব্যাহতই রয়েছে দিল্লির দূষণ। ধোঁয়াশায় ঢাকা দিল্লিতে বাতাসের গুণমানের সূচক ৩৫০-এর উপরে বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর পরিসংখ্যান।
তবে কিছু এলাকায় একিউআই ছিল অতি ভয়ানক। দিল্লির সামগ্রিক একিউআই অতি ভয়ানক মাত্রায় পৌঁছেছিল। সিপিসিবির পরিসংখ্যান বলছে, দিল্লির আনন্দ বিহারে একিউআই ছিল ৩৭৭, অশোক বিহারে ৩৭০, আরকে পুরমে ৩৬৬, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩৭, ওয়াজিরপুরে ৩৭৮।
দিল্লির কিছু জায়গায় একিউআই ৪০০ ছাড়িয়েছে। দিল্লি এবং এনসিআরে দূষণ নিয়ন্ত্রণের জন্য চার স্তরীয় পরিকল্পনা রয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।








