গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দিল্লিতে কেজরিওয়ালের ওপর হামলা, আটক যুবক 

    দিল্লিতে কেজরিওয়ালের ওপর হামলা, আটক যুবক 

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ওপর আচমকা তরল পদার্থ ছুড়ে মারার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। যদিও তার আগেই আম আদমি পার্টির কর্মীরা ওই যুবককে ঘিরে ধরে ব্যাপক মারধর করে।
    দক্ষিণ দিল্লির মালব্যনগর এলাকায় দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা করছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ঠিক এই সময়ই সকলের নজর এড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের সামনে চলে আসে এক যুবক। হাতে থাকা গ্লাসের তরল ছুড়ে মারে তাঁর মুখে।তাঁকে পাকড়াও করে মারধর শুরু করে আপ কর্মীরা। তারপর তাঁকে আটক করে পুলিশ।
    কী কারণে এই কাজ করল ওই যুবক তা জানার চেষ্টা করছে পুলিশ। আপ অবশ্য এই হামলার পিছনে বিজেপিকে দায়ী করেছে।