গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ফেঙ্গল : এটিএমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পরিযায়ী কর্মী

    ফেঙ্গল : এটিএমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পরিযায়ী কর্মী

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স
    ফেঙ্গলের দাপটে চেন্নাই শহরের অধিকাংশ এলাকাই এখন জলের তলায়। তারমধ্যেই জমা জলে খোলা তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে চন্দন নামে ওড়িশার ওই বাসিন্দার।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি এটিএমে টাকা তুলতে এসেছিলেন। এটিএমে ঢোকার সিঁড়িতে দাঁড়িয়ে তিনি দরজা ঠেলে খোলার চেষ্টা করেন। সেই সময় জলের কারণে তিনি ভারসাম্য হারিয়ে একটি লোহার খুঁটি ধরেন। কিন্তু বুঝতে পারেননি তাতে বিদ্যুৎ পরিবাহী তারের সংযোগ ছিল। ফলে প্রচণ্ড জোরে শক খেয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন। জলে পড়ে তাঁর মৃতদেহ ভাসতে থাকে। মর্মান্তিক হল, সেই দৃশ্য দেখে অনেকেই মোবাইলে ছবিও তোলেন।
    কিন্তু বেশ কিছুক্ষণ পর কয়েকজন কাঠের লগি দিয়ে ঠেলে তাঁর দেহ জল থেকে তোলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।